নারী-পুরুষের নির্জনবাস সম্পর্কে ইসলাম কী বলে | The solitude of men and women | Leave Together

নারী-পুরুষের নির্জনবাস - নারী পুরুষের কোন নির্জন স্থানে একাকী বাস

বেগানা ([1]) নারী-পুরুষের কোন নির্জন স্থানে একাকী বাস, কিছু ক্ষণের জন্যও লোক-চক্ষুর অন্তরালে, ঘরের ভিতরে, পর্দার আড়ালে একান্তে অবস্থান শরীয়তে হারাম। যেহেতু তা ব্যভিচার না হলেও ব্যভিচারের নিকটবর্তী করে, ব্যভিচারের ভূমিকা অবতারণায় সহায়িকা হয়। আল্লাহর নবী (ﷺ) বলেন, ‘‘কোন পুরুষ যেন কোন নারীর সাথে একান্তে গোপনে অবস্থান না করে। কারণ, শয়তান উভয়ের কুটনী হয়।’’[2]

এ ব্যাপারে সমাজে অধিক শৈথিল্য পরিলক্ষিত হয় দেওর-ভাবী ও শালী-বুনাই (দুলাভাই) -এর ক্ষেত্রে। অথচ এদের মাঝেই বিপর্যয় ঘটে অধিক। কারণ ‘পর চোরকে পার আছে, ঘর চোরকে পার নাই।’ তাই তো আল্লাহর নবী (ﷺ) মহিলাদের পক্ষে তাদের দেওরকে মৃত্যুর সাথে তুলনা করেছেন।’’[3]

নারী-পুরুষের নির্জনবাস সম্পর্কে ইসলামের বিধান

অতএব দেওরের সাথে মায়ের বাড়ি, ডাক্তারখানা, অনুরূপ বুনাই-এর সাথে বোনের বাড়ি, ডাক্তারখানা বা কোন বিলাস-বিহারে যাওয়া-আসা এক মারাত্মক বিস্ফোরক প্রথা বা ফ্যাশন।

তদনুরূপ তাদের সাথে কোন কামরা বা স্থানে নির্জনতা অবলম্বন, বাড়ির দাসী বা দাসের সাথে গৃহকর্তা বা কর্ত্রী অথবা তাদের ছেলে-মেয়ের সাথে নিভৃতবাস, বাগদত্ত বরকনের একান্তে আলাপ বা গমন, বন্ধু-বান্ধবীর একত্রে নির্জনবাস, লিফ্টে কোন বেগানা যুবক-যুবতীর একান্তে উঠা-নামা, ডাক্তার ও নার্সের একান্তে চেম্বারে অবস্থান, টিউটর ও ছাত্রীর একান্তে নির্জনবাস ও পড়াশোনা, স্বামীর অবর্তমানে কোন বেগানা আত্মীয় বা বন্ধুর সাথে নির্জনবাস, ট্যাক্সি ড্রাইভারের সাথে বা রিক্সায় রিক্সাচালকের সাথে নির্জনে গমন, পীর ও মহিলা মুরীদের একান্তে বায়াত ও তা’লীম প্রভৃতি একই পর্যায়ের; যাদের মাঝে শয়তান কুট্নী সেজে অবৈধ বাসনা ও কামনা জাগ্রত করে কোন পাপ সংঘটিত করতে চেষ্টা করে।[4]

নারী পুরুষের কোন নির্জন স্থানে একাকী বাস
বারুদের নিকট আগুন রাখা হলে বিস্ফোরণ তো হতেই পারে। যেহেতু মানুষের মন বড় মন্দপ্রবণ এবং দুর্নিবার কামনা ও বাসনা মানুষকে অন্ধ ও বধির করে তোলে। তা ছাড়া নারীর মাঝে রয়েছে মনোরম কমনীয়তা, মোহনীয়তা এবং চপলতা। আর শয়তান তো মানুষকে অসৎ কাজে ফাঁসিয়ে দিয়ে আনন্দবোধ করে থাকে।

অনুরূপ কোন বেগানা মহিলার সাথে নির্জনে নামায পড়াও বৈধ নয়।[5]

তালাকপ্রাপ্তা স্ত্রীর নিকট নিজের সন্তান দেখতে গিয়ে বা কোন কাজে গিয়ে তার সাথে নির্জনতাও অনুরূপ। কারণ, সে আর স্ত্রী নেই। আর এমন মহিলার সাথে বিপদের আশঙ্কা বেশী। শয়তান তাদেরকে তাদের পূর্বের স্মৃতিচারণ করে ফাঁসিয়ে দিতে পারে।[6]

বৃদ্ধ-বৃদ্ধার আপোসে বা তাদের সাথে যুবতী-যুবকের নির্জনবাস, কোন হিজড়ে বা খাসি করা নারী-পুরুষের আপোষে বা তাদের সাথে যুবক-যুবতীর, একাধিক মহিলার সাথে কোন একটি যুবক অথবা একাধিক পুরুষের সাথে এক মহিলার, কোন সুশ্রী কিশোরের সাথে যুবকের নির্জনবাসও অবৈধ। প্রয়োজন হলে এবং মহিলার মাহরাম না পাওয়া গেলে কোন মহিলার জামাআতে একজন পুরুষ থেকে সফর আদি করায় অনেকের নিকট অনুমতি রয়েছে।[7]

প্রকাশ যে, মহিলার সাথে কোন নাবালক শিশু থাকলে নির্জনতা কাটে না।

ব্যভিচার থেকে সমাজকে দূরে রাখার জন্যই ইসলামে নারী-পুরুষে অবাধ মিলা-মিশা, একই অফিসে, মেসে, ক্লাশরুমে, বিয়ে ও মরা বাড়িতে, হাসপাতালে, বাজারে প্রভৃতি ক্ষেত্রে উভয় জাতির একত্রে জমায়েত অবৈধ।[8]


মুসলিম নারীর শিক্ষার অর্থ এই নয় যে, তাকে বড় ডিগ্রী, সুউচ্চ পদ, মোটা টাকার চাকুরী পেতে হবে। তার শিক্ষা জাতিগঠনের জন্য, সমাজ গড়ার জন্য, মুসলিম দেশ ও পরিবেশ গড়ার জন্য যতটুকু দরকার ততটুকু শিখতে পারলেই যথেষ্ট; যদিও তা ঘরে বসেই হয়। তা ছাড়া পৃথক গার্ল্স স্কুল-কলেজ না থাকলে মিশ্র শিক্ষাঙ্গনে মুসলিম নারীর শিক্ষায় ‘জল খেতে গিয়ে ঘটি হারিয়ে যাওয়া’র ঘটনাই অধিক ঘটে থাকে; যে সব শিক্ষা-প্রতিষ্ঠানে শিক্ষিত হওয়া যায় ঠিকই, কিন্তু আদর্শ মুসলিম হওয়া যায় না। নারীর সবনির্ভরশীল হয়ে জীবন-যাপন করায় গর্ব আছে ঠিকই, কিন্তু সুখ নেই। প্রকৃতির সাথে লড়ে আল্লাহর আইনকে অবজ্ঞা করে নানান বিপত্তি ও বাধাকে উল্লংঘন করে অর্থ কামিয়ে স্বাধীনতা আনা যায় ঠিকই; কিন্তু শান্তি আনা যায় না। শান্তি আছে স্বামীর সোহাগে, স্বামীর প্রেম, ভালোবাসা ও আনুগত্যে। পরিত্যক্তা বা নিপীড়িতা হলে এবং দেখার কেউ না থাকলে মুসলিম রাষ্ট্র ও সমাজে তার কালাতিপাত করার যথেষ্ট সহজ উপায় আছে। যেখানে নেই সেখানকার কথা বিরল। অবশ্য দ্বীন ও দুনিয়ার প্রকৃত মূল্যায়ন করতে পারলে এ সমস্যার সমাধান সহজ হয়ে উঠবে। যারা পরকালের চিরসুখে বিশ্বাসী তারা জাগতিক কয়েকদিনের সুখ-বিলাসের জন্য দ্বীন ও ইজ্জত বিলিয়ে দেবে কেন?[9]

ব্যভিচারের প্রতি নিকটবর্তী হওয়ার আর এক পদক্ষেপ মহিলাদের একাকিনী কোথাও বাইরে যাওয়া-আসা। তাই ‘সুন্দরী চলেছে একা পথে, সঙ্গী হইলে দোষ কি তাতে?’ বলে বহু লম্পট তাদের পাল্লায় পড়ে থাকে, ধর্ষণের হাত হতে অনেকেই রক্ষা পায় না, পারে না নিজেকে ‘রিমার্ক’ ও ‘টিস্’ এর শিলাবৃষ্টি হতে বাঁচাতে। এর জন্যই তো সমাজ-বিজ্ঞানী রসূল (ﷺ) বলেন,

وَلاَ تُسَافِرُ المَرْأةُ إِلاَّ مَعَ ذِي مَحْرَمٍ.

‘‘মহিলা যেন এগানা পুরুষ ছাড়া একাকিনী সফর না করে।’’ (বুখারী ৫২৩৩, মুসলিম ১৩৪১ন)

المَرأَةُ عَورَةٌ فَإِذَا خَرَجَتِ اسْتَشْرَفَهَا الشَّيطَان.

‘‘রমণী গুপ্ত জিনিস; সুতরাং যখন সে (বাড়ি হতে) বের হয়, তখন শয়তান তাকে পুরুষের দৃষ্টিতে রমণীয় করে দেখায়।’’[10]

ব্যভিচারের কাছে যাওয়ার আর এক পদক্ষেপ কোন এমন মহিলার নিকট কোন গম্য আত্মীয় বা অন্য পুরুষের গমন যার স্বামী বর্তমানে বাড়িতে নেই, বিদেশে আছে। কারণ এমন স্ত্রীর মনে সাধারণতঃ যৌনক্ষুধা একটু তুঙ্গে থাকে, তাই বিপদ ঘটাই স্বাভাবিক। স্ত্রী বা ঐ পুরুষ যতই পরহেযগার হোক, তবুও না। এ বিষয়ে নীতি-বিজ্ঞানী (ﷺ) বলেন,

لَا تَلِجُوا عَلَى الْمُغِيبَاتِ فَإِنَّ الشَّيْطَانَ يَجْرِي مِنْ أَحَدِكُمْ مَجْرَى الدَّمِ.

‘‘তোমরা সেই মহিলাদের নিকট গমন করো না যাদের স্বামীরা বিদেশে আছে। কারণ, শয়তান তোমাদের রক্তশিরায় প্রবাহিত হয়।’’[11]

সাহাবী (রাঃ) বলেন, ‘‘আল্লাহর নবী (ﷺ) আমাদেরকে নিষেধ করেছেন যে, আমরা যেন মহিলাদের নিকট তাদের স্বামীদের বিনা অনুমতিতে গমন না করি।’’[12]

অনুরূপ কোন প্রকার সেন্ট বা পারফিউমড্ ক্রিম অথবা পাওডার ব্যবহার করে বাইরে পুরুষদের সম্মুখে (পর্দার সাথে হলেও) যাওয়া ব্যভিচারের নিকটবর্তী হওয়ার এক ভূমিকা। যেহেতু যুবকের প্রবৃত্তি এই যে, মহিলার নিকট হতে সুগন্ধ পেলে তার যৌন-চেতনা উত্তেজনায় পরিণত হয়। যার জন্যই সংস্কারক নবী (ﷺ) বলেন,

كُلُّ عَيْنٍ زَانِيَةٌ وَالْمَرْأَةُ إِذَا اسْتَعْطَرَتْ فَمَرَّتْ بِالْمَجْلِسِ فَهِيَ كَذَا وَكَذَا يَعْنِي زَانِيَةً.

‘‘প্রত্যেক চক্ষুই ব্যভিচারী। আর রমণী যদি সুগন্ধি ব্যবহার করে কোন (পুরুষের) মজলিসের পাশ দিয়ে পার হয়ে যায় তাহলে সে এক বেশ্যা।’’[13]

এমন কি এই অবস্থায় নামাযের জন্য যেতেও নিষিদ্ধ।[14]

প্রিয় নবী (ﷺ) বলেন,

أَيُّمَا امْرَأَة تَطَيَّبَت ثُمَّ خَرَجَت إِلَى المسجِدِ لَم تُقبَل لهَا صَلاَةٌ حَتى تَغتَسِل.

‘‘যে মহিলা সেন্ট্ ব্যবহার করে মসজিদে যায়, সেই মহিলার গোসল না করা পর্যন্ত কোন নামায কবুল হবে না।’’ (সহীহ আল-জা-মিউস সাগীর অযিয়াদাতুহ ২৭০৩নং)

কোন গম্য পুরুষের সাথে মহিলার প্রগল্ভতার সাথে কিংবা মোহনীয় কণ্ঠে সংলাপ ও কথোপকথন করাও ব্যভিচারের নিকটবর্তীকারী পথসমূহের অন্যতম ছিদ্রপথ। এ বিপজ্জনক বিষয়ে সাবধান করে আল্লাহ তা’আলা মহিলাদের উদ্দেশ্যে বলেন,

﴿إِنِ اتَّقَيْتُنَّ فَلا تَخْضَعْنَ بِالْقَوْلِ فَيَطْمَعَ الَّذِي فِي قَلْبِهِ مَرَضٌ﴾

‘‘যদি তোমরা আল্লাহকে ভয় কর তবে পরপুরুষদের সাথে কোমল কণ্ঠে এমনভাবে কথা বলো না, যাতে ব্যাধিগ্রস্ত অন্তরের মানুষ প্রলুব্ধ হয়।’’[15]

এই জন্যই ইমাম ভুল করলে পুরুষ মুক্তাদীরা তসবীহ বলে স্মরণ করাবে, আর মহিলারা হাততালির শব্দে, তসবীহ বলেও নয়! যাতে নারীর কণ্ঠস্বরে কতক পুরুষের মনে যৌনানুভূতি জাগ্রত না হয়ে উঠে। সুতরাং নারী-কণ্ঠের গান তথা অশ্লীল গান যে কি, তা রুচিশীল মানুষদের নিকট সহজে অনুমেয়।

এমন বহু হতভাগী মহিলা আছে, যারা স্বামীর সাথে কর্কশস্বরে কথা বলে কিন্তু কোন উপহাসের পাত্রের (?) সাথে মোহন-সূরে সংলাপ ও উপহাস করে। এরা নিশ্চয়ই পরকালেও হতভাগী। 

তদনুরূপ বেগানা নারীর সাথে মুসাফাহা বৈধ নয়। হাতে মোজা, দস্তানা বা কাপড়ের কভার রেখেও নয়। কামমনে হলে তা হাতের ব্যভিচার।[16]

করতল চেপে ধরা এবং সুরসুরি দেওয়াও হল তার ইঙ্গিত! কোন গম্য নারীর দেহ স্পর্শ, বাসে-ট্রেনে, হাটে-বাজারে, স্কুলে-কলেজে প্রভৃতি ক্ষেত্রে গায়ে গা লাগিয়ে চলা বা বসা, নারী-পুরুষের ম্যাচ খেলা ও দেখা প্রভৃতি ইসলামে হারাম। কারণ, এ সবগুলিও অবৈধ যৌনাচারের সহায়ক। সমাজ সংস্কারক নবী (ﷺ) বলেন,

لأَنْ يُطْعَنَ فِي رَأْسِ رَجُلٍ بِمِخْيَطٍ مِنْ حَدِيدٍ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَمَسَّ امْرَأَةً لا تَحِلُّ لَهُ.

‘‘কোন ব্যক্তির মাথায় লৌহ সুচ দ্বারা খোঁচা যাওয়া ভালো, তবুও যে নারী তার জন্য অবৈধ তাকে স্পর্শ করা ভালো নয়।’’[17]

বাইরে বের হয়ে রমণীর রমণীয়, মোহনীয় ও সৌন্দর্য-গর্বজনক চপল মধুর চলনও ব্যভিচার ও যৌন উত্তেজনার সহায়ক কর্ম। এরা সেই নারী যাদের প্রসঙ্গে নবী (ﷺ) বলেছেন, ‘‘তারা পুরুষকে আকৃষ্ট করে এবং নিজেরাও আকৃষ্ট হয়; তারা জাহান্নামী।’’ [18]

অনুরূপ খট্খট্ শব্দবিশিষ্ট জুতো নিয়ে চট্পটে চলন, দেহের অলঙ্কার যেমন চুড়ি, খুঁটকাটি, নুপুর, তোরা প্রভৃতির বাজনা বাজিয়ে লাস্যময় চলনও যুবকের মনে যৌন-আন্দোলন আনে। সুতরাং এ কর্ম যে হারাম তা বলাই বাহুল্য। আল্লাহ তা’আলা বলেন,

﴿وَلاَ يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِنْ زِينَتِهِنَّ﴾

‘‘তারা যেন তাদের গোপন আভরণ প্রকাশের উদ্দেশ্যে সজোরে পদক্ষেপ না করে----।’’[19]
You may also like...

    পাপ প্রকাশের ভয়াবহতা এবং তওবার গুরুত্ব | The awfulness of sin and the importance of repentance
    তালাকের নিয়ম ও বিধান: কোরআন-সুন্নাহর আলোকে বিস্তারিত আলোচনা | তালাক কী? ইসলামে তালাকের নিয়ম, কারণ ও কোরআন-সুন্নাহর নির্দেশনা | বিস্তারিত আলোচনা
    স্ত্রীর বুকের দুধ পান করা কি হারাম? এতে কি স্ত্রী স্বামীর জন্য হারাম হয়ে যায়? ইসলাম কী বলে?
    ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিয়ের জন্য আদর্শ পাত্র-পাত্রী নির্বাচন | কুরআন ও সুন্নাহর আলোকে 

যেমন পথে চলার সময় পথের মাঝে চলা নারীর জন্য বৈধ নয়।[20]

মহিলাদের জন্য সবগৃহে গোসলখানা (বাথরুম) করা ওয়াজেব (সিমেন্টের হওয়া জরুরী নয়) এবং ফাঁকা পুকুরে, নদীতে, ঝর্ণায়, সমুদ্রতীরে বা সাধারণ গোসলখানায় গোসল করা তাদের জন্য হারাম। যেহেতু সমাজ-বিজ্ঞানী নবী (ﷺ) বলেছেন,

أَيُّمَا امْرَأَةٍ وَضَعَتْ ثِيَابَهَا فِي غَيْرِ بَيْتِهَا فَقَدْ هَتَكَتْ مَا بَيْنَهَا وَبَيْنَ اللَّهِ عَزَّ وَجَلَّ أَوْ سِتْرَ مَا بَيْنَهَا وَبَيْنَ اللَّهِ عَزَّ وَجَلَّ.

‘‘যে নারী সবগৃহ ( স্বামীগৃহ বা মায়ের বাড়ি) ছাড়া অন্য স্থানে নিজের পর্দা রাখে (কাপড় খোলে) আল্লাহ তার পর্দা ও লজ্জাশীলতাকে বিদীর্ণ করে দেন। (অথবা সে নিজে করে দেয়।)[21]

مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلَا يُدْخِلْ حَلِيلَتَهُ الْحَمَّامَ.

‘‘যে ব্যক্তি আল্লাহতে ও পরকালে বিশ্বাস রাখে সে যেন তার স্ত্রীকে সাধারণ গোসলখানায় যেতে না দেয়।’’[22]

সবগৃহ ছেড়ে পরকীয় গৃহে বাস, বান্ধবী বা বান্ধবীর স্বামীর বাড়িতে রাত্রিবাস ইত্যাদিও বিপজ্জনক ব্যভিচারের ছিদ্রপথ। নবী সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম বলেছেন, ‘‘যে মহিলা নিজের স্বামীগৃহ ছাড়া অন্য গৃহে নিজের কাপড় খোলে সে আল্লাহ আয্যা অজাল্লা ও তার নিজের মাঝে পর্দা বিদীর্ণ করে ফেলে।’’[23]

একই কারণে অপরের লজ্জাস্থান (নাভি হতে হাঁটু পর্যন্ত স্থান) দেখা এবং একই কাপড়ে পুরুষে-পুরুষে বা মহিলায়-মহিলায় শয়ন করাও নিষিদ্ধ।[24]

পর পুরুষের দৃষ্টিতে মহিলার সর্বশরীর লজ্জাস্থান। বিশেষ করে চক্ষু এমন এক অঙ্গ যার দ্বারা বিপত্তির সূচনা হয়। চোখাচোখি থেকে শুরু হয়, কিন্তু শেষ হয় গলাগলিতে। এই ছোট্ট অঙ্গার টুকরা থেকেই সূত্রপাত হয় সর্বগ্রাসী বড় অগ্নিকান্ডের। দৃষ্টির কথাই কবি বলেন,

‘‘আঁখি ও তো আঁখি নহে, বাঁকা ছুরি গো

কে জানে সে কার মন করে চুরি গো!’’

প্রেম জগতে চক্ষু কথা ব’লে এমন বিষয় বুঝিয়ে থাকে যা জিহ্বা প্রকাশ করতে অক্ষম। চোখের কোণেই আছে যাদুর রেখা।

‘‘নয়না এখানে যাদু জানে সখা এক আঁখি ইশারায়

লক্ষ যুগের মহা-তপস্যা কোথায় উবিয়া যায়!’’

‘নজরবান’ মেরে অনেকে অনেককে ঘায়েল করে থাকে। চোরা চাহনিতে অনেকেই বুঝিয়ে থাকে গোপন প্রণয়ের সূক্ষ্ম ইঙ্গিত।

‘‘--গোপন প্রিয়ার চকিত চাহনি; ছল করে দেখা অনুখন,

--চপল মেয়ের ভালোবাসা তার কাঁকন চুড়ির কন্কন্।’’

সুতরাং এ দৃষ্টি বড় সাংঘাতিক বিপত্তি। যার জন্যই আল্লাহপাক বলেন,

﴿قُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ذَلِكَ أَزْكَى لَهُمْ إِنَّ اللهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ- وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ﴾

‘‘মুমিন পুরুষদেরকে বল, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে (নজর ঝুকিয়ে চলে) এবং তাদের যৌনাঙ্গকে সাবধানে সংযত রাখে; এটিই তাদের জন্য উত্তম। ওরা যা করে, আল্লাহ সে বিষয়ে অবহিত। আর মুমিন নারীদেরকে বল, তারাও যেন নিজেদের দৃষ্টিকে সংযত রাখে ও লজ্জাস্থান সংরক্ষা করে---।’’[25]

প্রিয় নবী (ﷺ) বলেন, ‘‘(কোন রমণীর উপর তোমার দৃষ্টি পড়লে তার প্রতি) বারবার দৃক্পাত করো না। বরং নজর সত্বর ফিরিয়ে নিও।’’[26]

যেহেতু ‘‘চক্ষুও ব্যভিচার করে এবং তার ব্যভিচার হল (কাম)দৃষ্টি।’’[27]

সুতরাং এ দৃষ্টিকে ছবি থেকেও সংযত করতে হবে এবং পরপুরুষ থেকে আড়ালে রাখতে হবে। যাতে একহাতে তালি নিশ্চয়ই বাজবে না। আর এই বড় বিপদ সৃষ্টিকারী অঙ্গ চোখটি থাকে চেহারায়। চোখাচোখি যাতে না হয়, তাই তো নারীর জন্য জরুরী তার চেহারাকেও গোপন করা।

অত্যন্ত সখীত্বের খাতিরে হলেও বিনা পর্দায় সখীতে-সখীতে দৃঢ় আলিঙ্গন ও একে অপরকে নিজ নিজ সৌন্দর্য প্রদর্শন করা বৈধ নয়। কারণ এতে সাধারণতঃ প্রত্যেক সখী তার সখীর দেহ-সৌষ্ঠব নিজের স্বামীর নিকট বর্ণনা করলে স্বামী মনের পর্দায় তার স্ত্রীর ঐ সখীর বিলক্ষণ রূপ-দৃশ্য নিয়ে মনোতৃপ্তি লাভ করে থাকে।[28] হয়তো বা মনের অলক্ষ্যেই এই পুরুষ তার হৃদয়ের কোন কোণে ঐ মহিলার জন্য আসন পেতে দেয়। আর পরবর্তীতে তাকে দেখার ও কাছে পাওয়ার মত বাসনাও জাগ্রত করে তোলে।

নোংরা পত্র-পত্রিকা পাঠ, অশ্লীল ছায়াছবি ও থিয়েটার-যাত্রা দর্শনও একই পর্যায়ের; যাতে ধবংস হয় তরুণ-তরুণীর চরিত্র, নোংরা হয়ে উঠে পরিবেশ।

স্বামী-স্ত্রীর মিলন-রহস্য প্রভৃতি জানার জন্য সঠিক সময় হল বিবাহের পর অথবা বিবাহের পাকা দিন হওয়ার পর। নচেৎ এর পূর্বে রতি বা কামশাস্ত্র পাঠ করে বিবাহে দেরী হলে মিলনতৃষ্ণা যে পর্যায়ে পৌঁছায় তাতে বিপত্তি যে কোন সময়ে ঘটতে পারে।

কারো রূপ, দ্বীনদারী প্রভৃতির প্রশংসা শুনে তাকে মনে মনে ভালোবেসে ফেলা দূষণীয় নয়। তাকে পেতে বৈধ উপায় প্রয়োগ করা এবং বিবাহ-বন্ধনে আবদ্ধ করে সুখের সংসার গড়া উত্তম। কিন্তু অবৈধভাবে তাকে দেখা, পাওয়া, তার কথা শোনা ও তার সান্নিধ্যলাভের চেষ্টা করা অবশ্যই সীমালংঘন। অবৈধ বন্ধুত্ব ও প্রণয়ে পড়ে টেলিফোনে সংলাপ ও সাক্ষাৎ প্রভৃতি ইসলামে হারাম।

যুবক-যুবতীর ঐ গুপ্ত ভালোবাসা তো কেবল কিছু দৈহিক সুখ লুটার জন্য। যার শুরুতেও চক্ষে অশ্রু ঝরে এবং শেষেও। তবে শুরুতে ঝরে আনন্দাশ্রু, আর শেষে উপেক্ষা ও লাঞ্ছনার। কারণ, ‘কপট প্রেম লুকোচুরি, মুখে মধু, হূদে ছুরি’ই অধিকাংশ হয়। এতে তরুণী বুঝতে পারে না যে, প্রেমিক তার নিকট থেকে যৌনতৃপ্তি লাভ ক’রে তাকে বিনষ্ট ক’রে চুইংগামের মত মিষ্টতা চুষে নিয়ে শেষে আঠাল পদার্থটিকে ছুঁড়ে ফেলে দেবে।

‘‘বন্ধু গো যেও ভুলে-

প্রভাতে যে হবে বাসি, সন্ধ্যায় রেখো না সে ফুল তুলে।

উপবনে ত্ব ফোটে যে গোলাপ প্রভাতেই তুমি জাগি,

জানি, তার কাছে যাও শুধু তার গন্ধ-সুষমা লাগি।’’

সুতরাং এ বিষয়ে সতর্ক হওয়া উচিৎ মুসলিম তরুণীকে এবং তার অভিভাবককেও। কারণ, ‘বালির বাঁধ, শঠের প্রীতি, এ দুয়ের একই রীতি।’

([1]) যাদের সহিত চিরতরের জন্য বিবাহ অবৈধ তাদেরকেই মাহরাম, অগম্য বা এগানা এবং এছাড়া অন্যান্য সকলকে গায়র মাহরাম, গম্য বা বেগানা বলা হয়।

[2] (তিরমিযী, মিশকাতুল মাসাবীহ ৩১১৮নং)

[3] (বুখারী, মুসলিম, মিশকাতুল মাসাবীহ ৩১০২নং)

[4] (ইলা রাববাতিল খুদূর, আবু আনাস আলী ৩৫পৃঃ, তামবীহাতুল মু’মিনাত, সালেহ আল ফাউযান ১৬৭-১৬৮ পৃঃ)

[5] (জামিউ আহকামিন নিসা, মুস্তাফা আল আদাবী ১/৩৬০)

[6] (মাজাল্লাতুল বহুসিল ইসলামিয়্যাহ ২৮/২৭০)

[7] (মাজাল্লাতুল বহুসিল ইসলামিয়্যাহ ২৮/২৪৫-২৭০)

[8] (ইলা রাববাতিল খুদূর ৪১-৪২পৃঃ)

[9] (রাকানি ৩১পৃঃ, খামসূনা যুহরাহ মিন হাক্বলিন নুস্হ, আব্দুল আযীয আলমুকবিল১৬পৃঃ)

[10] (সহীহ তিরমিযী ৯৩৬নং)

[11] (সহীহ তিরমিযী ৯৩৫নং, সহীহ ইবনে মাজাহ, আল্লামা আলবানী ১৭৭৯নং)

[12] (সহীহ তিরমিযী ২২৩০নং)

[13] (সহীহ তিরমিযী, আল্লামা আলবানী ২২৩৭নং)

[14] (সহীহ আল-জা-মিউস সাগীর অযিয়াদাতুহ, আল্লামা আলবানী ২৭০২নং)

[15] (সূরা আল-আহযাব (৩৩) : ৩২)


[16] (সহীহ আল-জা-মিউস সাগীর অযিয়াদাতুহ ৪১২৬নং)

[17] (আস-সিলসিলাতুস সহীহাহ, আলবানী ২২৬ নং)

[18] (মুসলিম, মিশকাতুল মাসাবীহ ৩৫২৪নং, ফামু ১৯-২০পৃঃ)

[19] (সূরা আন-নূর (২৪) : ৩১)

[20] (আস-সিলসিলাতুস সহীহাহ ৮৫৬নং)

[21] (সহীহ আল-জা-মিউস সাগীর অযিয়াদাতুহ ২৭০৮নং, আদাবুয যিফাফ, শায়খ আলবানী ১৩৯পৃঃ)

[22] (হাকেম, মুস্তাদরাক, মুসনাদে আহমদ, তিরমিযী, নাসাঈ, আদাবুয যিফাফ ১৩৯পৃঃ)

[23] (সহীহ আল-জা-মিউস সাগীর অযিয়াদাতুহ ২৭১০নং)

[24] (সহীহ তিরমিযী ২২৪৩নং)

[25] (সূরা আন-নূর (২৪) : ৩০-৩১)

[26] (সহীহ তিরমিযী ২২২৮, ২২২৯নং)

[27] (বুখারী, মুসলিম, মিশকাতুল মাসাবীহ ৮৬নং)

[28] (সহীহ তিরমিযী ২২৪৩নং)


নারী-পুরুষের নির্জনবাস সম্পর্কে ইসলামের বিধান

নারী-পুরুষের নির্জনবাস সম্পর্কে ইসলাম কী বলে: ইসলামী দৃষ্টিভঙ্গি, বিধান ও গুরুত্ব

মানবজীবনে নারী ও পুরুষের সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইসলাম মানুষের স্বাভাবিক প্রবৃত্তি, সামাজিক শৃঙ্খলা এবং নৈতিক নিরাপত্তার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছে। নারী-পুরুষের পারস্পরিক যোগাযোগ, কথা বলা, দেখা-সাক্ষাৎ এবং সম্পর্কের ক্ষেত্রে ইসলাম কিছু সুস্পষ্ট নীতিমালা প্রদান করেছে, যাতে ব্যক্তি ও সমাজ উভয়ই পবিত্রতা ও নিরাপত্তার মধ্যে থাকতে পারে।

নারী ও পুরুষের নির্জনবাস (খলওয়াত) ইসলামী শরিয়তের একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইসলামে এমন পরিস্থিতি থেকে সতর্ক করা হয়েছে, যেখানে একজন গায়রে মাহরাম (যার সঙ্গে বৈবাহিক সম্পর্ক বৈধ হতে পারে) নারী ও পুরুষ নির্জনে একত্রে অবস্থান করে। কারণ এ ধরনের পরিস্থিতি অনেক সময় নৈতিক দুর্বলতা, সন্দেহ, প্রলোভন এবং সামাজিক সমস্যার কারণ হতে পারে।

এই নিবন্ধে আমরা জানব— নারী-পুরুষের নির্জনবাস বলতে কী বোঝায়, ইসলাম এ বিষয়ে কী নির্দেশনা দিয়েছে, এর কারণ ও প্রভাব কী এবং বর্তমান সমাজে এ বিষয়ে কীভাবে সতর্ক থাকা উচিত।


নির্জনবাস (খলওয়াত) কী?

আরবি ভাষায় খলওয়াত (الخلوة) শব্দের অর্থ হলো নির্জনে থাকা বা একান্তে অবস্থান করা। ইসলামী পরিভাষায়, যখন কোনো গায়রে মাহরাম নারী ও পুরুষ এমন স্থানে একত্রে অবস্থান করে যেখানে অন্য কারও প্রবেশ বা তাদের অবস্থা সম্পর্কে জানা সহজ নয়, তখন তাকে নির্জনবাস বা খলওয়াত বলা হয়।

সহজভাবে বলা যায়, কোনো পুরুষ ও নারী যদি এমন পরিবেশে একা থাকে যেখানে তৃতীয় কোনো ব্যক্তি উপস্থিত নেই এবং তাদের মধ্যে অবাধ ব্যক্তিগত যোগাযোগের সুযোগ তৈরি হয়, তাহলে সেটি ইসলামী দৃষ্টিতে নির্জনবাসের অন্তর্ভুক্ত হতে পারে।

এখানে একটি বিষয় মনে রাখা জরুরি যে, ইসলাম নারী ও পুরুষের প্রয়োজনীয় যোগাযোগকে নিষিদ্ধ করেনি। বরং ইসলাম যোগাযোগের ক্ষেত্রে শালীনতা, সীমাবদ্ধতা ও নৈতিকতার নির্দেশ দিয়েছে।


ইসলাম কেন নারী-পুরুষের নির্জনবাস নিষেধ করেছে?

ইসলাম মানুষের দুর্বলতা ও বাস্তব জীবনকে বিবেচনা করে বিধান দিয়েছে। মানুষের মন, অনুভূতি ও প্রবৃত্তি সম্পর্কে ইসলাম বাস্তবসম্মত দিকনির্দেশনা প্রদান করে।

নারী ও পুরুষ যখন নির্জনে থাকে, তখন অনেক সময় এমন পরিস্থিতি তৈরি হতে পারে যা ধীরে ধীরে অনৈতিকতার দিকে নিয়ে যেতে পারে। ইসলাম শুধু পাপকে নিষেধ করেনি, বরং পাপের দিকে নিয়ে যায় এমন পথ থেকেও দূরে থাকতে বলেছে।

আল্লাহ তাআলা বলেন:

“তোমরা ব্যভিচারের কাছেও যেয়ো না। নিশ্চয়ই এটি অশ্লীল এবং নিকৃষ্ট পথ।”
(সূরা আল-ইসরা: ৩২)

এই আয়াতে শুধু ব্যভিচার নিষিদ্ধ করা হয়নি, বরং এর কাছাকাছি নিয়ে যায় এমন কাজ থেকেও দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।


হাদিসে নারী-পুরুষের নির্জনবাস সম্পর্কে নির্দেশনা

রাসুলুল্লাহ ﷺ নারী ও পুরুষের নির্জনে অবস্থানের ব্যাপারে সতর্ক করেছেন।

হযরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ ﷺ বলেছেন:

“কোনো পুরুষ যেন কোনো নারীর সঙ্গে নির্জনে অবস্থান না করে, কারণ তাদের তৃতীয়জন হয় শয়তান।”
(তিরমিজি)

এই হাদিসের মাধ্যমে বোঝা যায়, ইসলাম নারী ও পুরুষের একান্ত অবস্থানকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করেছে। কারণ শয়তান মানুষের দুর্বলতা কাজে লাগিয়ে তাকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করে।


গায়রে মাহরাম নারী ও পুরুষ কারা?

নির্জনবাসের বিধান বুঝতে হলে আগে জানতে হবে মাহরাম ও গায়রে মাহরামের বিষয়টি।

মাহরাম কী?

যেসব নারী বা পুরুষের সঙ্গে চিরস্থায়ীভাবে বিবাহ বৈধ নয়, তারা মাহরাম। যেমন:

  • মা

  • বোন

  • মেয়ে

  • ফুফু

  • খালা

  • দাদি

  • নানা-নানি

একইভাবে নারীর জন্য কিছু পুরুষ মাহরাম হতে পারে, যেমন:

  • বাবা

  • ভাই

  • ছেলে

  • চাচা

  • মামা

মাহরামদের সঙ্গে নির্জনে থাকা ইসলামে নিষিদ্ধ নয়, কারণ তাদের সঙ্গে বৈবাহিক সম্পর্কের সম্ভাবনা নেই।

গায়রে মাহরাম কী?

যাদের সঙ্গে বিবাহ বৈধ হতে পারে, তারা গায়রে মাহরাম। যেমন:

  • অপরিচিত নারী ও পুরুষ

  • সহকর্মী

  • প্রতিবেশী

  • বন্ধুবান্ধব

  • প্রেমিক-প্রেমিকা

  • দূর সম্পর্কের আত্মীয় (যেমন চাচাতো, মামাতো, খালাতো, ফুফাতো ভাই-বোন)

গায়রে মাহরাম নারী ও পুরুষের ক্ষেত্রে ইসলাম পর্দা, শালীনতা এবং নির্জনতা এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে।


কর্মক্ষেত্রে নারী-পুরুষের সম্পর্ক ও ইসলামী নির্দেশনা

বর্তমান সময়ে নারী ও পুরুষ একসঙ্গে কর্মক্ষেত্রে কাজ করে। ইসলাম প্রয়োজনীয় কাজের ক্ষেত্রে যোগাযোগকে সম্পূর্ণ নিষিদ্ধ করেনি। তবে কিছু নীতিমালা অনুসরণ করার নির্দেশ দিয়েছে।

কর্মক্ষেত্রে নারী ও পুরুষের উচিত:

  • প্রয়োজন ছাড়া অতিরিক্ত ব্যক্তিগত সম্পর্ক তৈরি না করা

  • অপ্রয়োজনীয় হাসি-ঠাট্টা থেকে বিরত থাকা

  • একান্ত ব্যক্তিগত আলাপ এড়িয়ে চলা

  • নির্জনে একসঙ্গে অবস্থান না করা

  • পোশাক ও আচরণে শালীনতা বজায় রাখা

যদি কোনো প্রয়োজনীয় আলোচনা করতে হয়, তাহলে এমন পরিবেশে করা উচিত যেখানে অন্যদের উপস্থিতি থাকে বা বিষয়টি স্বচ্ছ থাকে।


শিক্ষা প্রতিষ্ঠানে নারী-পুরুষের নির্জনতা

বর্তমানে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নারী-পুরুষ একসঙ্গে পড়াশোনা করে। ইসলাম জ্ঞান অর্জনকে উৎসাহিত করেছে। তবে শিক্ষার পরিবেশেও নৈতিকতা ও শালীনতা বজায় রাখার গুরুত্ব রয়েছে।

শিক্ষার্থী ও শিক্ষকদের উচিত:

  • প্রয়োজনীয় বিষয়ে আলোচনা করা

  • ব্যক্তিগত সম্পর্কের নামে সীমালঙ্ঘন না করা

  • একান্ত নির্জন স্থানে দীর্ঘ সময় অবস্থান না করা

  • পারস্পরিক সম্মান বজায় রাখা

ইসলামের মূল উদ্দেশ্য হলো সমাজে পবিত্রতা, নিরাপত্তা ও সম্মান রক্ষা করা।


স্বামী বা স্ত্রীর অনুপস্থিতিতে অন্য নারী-পুরুষের সঙ্গে একা থাকা

অনেক সময় এমন পরিস্থিতি তৈরি হয় যেখানে একজন পুরুষ বা নারী তার স্বামী বা স্ত্রীর অনুপস্থিতিতে অন্য গায়রে মাহরাম ব্যক্তির সঙ্গে একই স্থানে একা থাকে।

যেমন:

  • বাসায় গৃহকর্মী বা অতিথির সঙ্গে একা থাকা

  • ব্যক্তিগত গাড়িতে দীর্ঘ সময় একসঙ্গে থাকা

  • অফিসের বন্ধ কক্ষে একান্ত বৈঠক করা

ইসলামী দৃষ্টিতে এসব পরিস্থিতি এড়িয়ে চলা উত্তম, কারণ এতে সন্দেহ ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে।

রাসুলুল্লাহ ﷺ মানুষের সম্মান ও পারিবারিক বন্ধন রক্ষার জন্য এমন বিষয়গুলোতে সতর্ক থাকতে বলেছেন।


নারী-পুরুষের নির্জনবাসের সামাজিক ক্ষতি

ইসলাম শুধু ব্যক্তিগত পাপ থেকে বাঁচার জন্য নয়, বরং সমাজের শান্তি ও স্থিতিশীলতার জন্যও নির্জনবাস থেকে সতর্ক করেছে।

নারী-পুরুষের অবাধ নির্জনতা থেকে বিভিন্ন সমস্যা সৃষ্টি হতে পারে, যেমন:

  • অবৈধ সম্পর্কের সুযোগ তৈরি হওয়া

  • পরিবারে অশান্তি সৃষ্টি হওয়া

  • বিশ্বাস নষ্ট হওয়া

  • সামাজিক সম্মান ক্ষতিগ্রস্ত হওয়া

  • মানসিক চাপ ও অপরাধবোধ তৈরি হওয়া

একটি সুস্থ সমাজ গঠনের জন্য ব্যক্তিগত ও সামাজিক উভয় পর্যায়ে নৈতিক সীমারেখা বজায় রাখা প্রয়োজন।


নারী-পুরুষের নির্জনবাস সম্পর্কে ইসলাম কী বলে: ইসলামী দৃষ্টিভঙ্গি, বিধান ও করণীয় (২য় পর্ব)

কোন কোন ক্ষেত্রে নারী-পুরুষের নির্জনবাসের বিধান প্রযোজ্য হয়?

ইসলামে নারী ও পুরুষের সম্পর্কের ক্ষেত্রে মূলনীতি হলো— প্রয়োজনীয় কাজ করা যাবে, তবে এমন পরিস্থিতি এড়িয়ে চলতে হবে যেখানে অনৈতিকতার সুযোগ তৈরি হয় বা সন্দেহের সৃষ্টি হয়।

নিচে কিছু সাধারণ পরিস্থিতি দেওয়া হলো, যেখানে নির্জনবাসের বিষয়টি প্রযোজ্য হতে পারে:

১. বন্ধ ঘরে একান্তে অবস্থান করা

কোনো গায়রে মাহরাম নারী ও পুরুষ যদি এমন একটি কক্ষে একা থাকে যেখানে অন্য কারও প্রবেশের সুযোগ নেই, তাহলে সেটি ইসলামী দৃষ্টিতে নির্জনবাসের অন্তর্ভুক্ত হতে পারে।

যেমন:

  • অফিসের বন্ধ কক্ষে একা বৈঠক করা

  • বাসায় একান্তে দেখা করা

  • ব্যক্তিগত কক্ষে দীর্ঘ সময় অবস্থান করা

ইসলাম এ ধরনের পরিস্থিতি থেকে সতর্ক করেছে, কারণ মানুষের মন ও পরিবেশ উভয়ই পরিবর্তনশীল।


২. একান্তে ভ্রমণ করা

বর্তমান সময়ে গাড়ি, মোটরসাইকেল বা ব্যক্তিগত যানে নারী ও পুরুষের একসঙ্গে চলাচল একটি সাধারণ বিষয়। তবে যদি কোনো গায়রে মাহরাম নারী ও পুরুষ দীর্ঘ সময় একান্তে ভ্রমণ করে এবং সেখানে অন্য কারও উপস্থিতি না থাকে, তাহলে তা নির্জনতার পর্যায়ে পড়তে পারে।

তাই প্রয়োজন হলে এমন ব্যবস্থা করা ভালো, যেখানে:

  • অন্য কেউ সঙ্গে থাকে

  • যাত্রা স্বচ্ছ থাকে

  • অপ্রয়োজনীয় ঘনিষ্ঠতা তৈরি না হয়


ইসলামে পর্দার গুরুত্ব

নারী-পুরুষের নির্জনবাসের বিষয়টি বুঝতে হলে ইসলামে পর্দার গুরুত্ব বোঝা প্রয়োজন।

পর্দা শুধু পোশাকের বিষয় নয়; বরং এটি দৃষ্টি, আচরণ, কথা বলা এবং সম্পর্কের ক্ষেত্রেও প্রযোজ্য।

আল্লাহ তাআলা বলেন:

“মুমিন পুরুষদের বলুন, তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এটি তাদের জন্য অধিক পবিত্র।”
(সূরা আন-নূর: ৩০)

এরপর আল্লাহ তাআলা মুমিন নারীদেরও দৃষ্টি সংযত রাখা ও পবিত্রতা রক্ষার নির্দেশ দিয়েছেন।

এ থেকে বোঝা যায়, ইসলাম নারী ও পুরুষ উভয়কেই আত্মসংযম ও নৈতিকতার শিক্ষা দিয়েছে।


ইসলাম কি নারী ও পুরুষের কথা বলা নিষেধ করেছে?

অনেকের মধ্যে একটি ভুল ধারণা রয়েছে যে ইসলাম নারী ও পুরুষের সব ধরনের যোগাযোগ নিষিদ্ধ করেছে। বাস্তবে বিষয়টি এমন নয়।

ইসলাম প্রয়োজনীয় ও শালীন যোগাযোগকে অনুমতি দিয়েছে।

যেমন:

  • শিক্ষা গ্রহণের জন্য আলোচনা

  • ব্যবসায়িক প্রয়োজন

  • চিকিৎসার প্রয়োজনে কথা বলা

  • সামাজিক প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা

তবে শর্ত হলো:

  • কথাবার্তায় শালীনতা থাকতে হবে

  • উদ্দেশ্য পরিষ্কার হতে হবে

  • অপ্রয়োজনীয় ঘনিষ্ঠতা তৈরি করা যাবে না

  • নির্জনতা এড়িয়ে চলতে হবে

ইসলামের বিধান মানুষের স্বাভাবিক জীবনকে কঠিন করার জন্য নয়, বরং তাকে নিরাপদ ও মর্যাদাপূর্ণ করার জন্য।


চিকিৎসার ক্ষেত্রে নারী-পুরুষের নির্জনতা

চিকিৎসা একটি বিশেষ প্রয়োজনীয় বিষয়। অনেক সময় নারী রোগীকে পুরুষ চিকিৎসক এবং পুরুষ রোগীকে নারী চিকিৎসকের কাছে যেতে হয়।

ইসলাম মানুষের জীবন ও চিকিৎসার প্রয়োজনকে গুরুত্ব দিয়েছে। তবে এ ক্ষেত্রেও কিছু নীতিমালা অনুসরণ করা উচিত।

যেমন:

  • সম্ভব হলে একই লিঙ্গের চিকিৎসক নির্বাচন করা

  • প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় স্পর্শ এড়িয়ে চলা

  • চিকিৎসার সময় গোপনীয়তা ও শালীনতা বজায় রাখা

  • সম্ভব হলে তৃতীয় কোনো ব্যক্তি (যেমন নার্স, সহকারী বা পরিবারের সদস্য) উপস্থিত রাখা

ইসলাম প্রয়োজনকে অস্বীকার করে না, বরং প্রয়োজনের মধ্যেও নৈতিকতা বজায় রাখতে উৎসাহ দেয়।


অনলাইনে নারী-পুরুষের যোগাযোগের ক্ষেত্রেও সতর্কতা

বর্তমান যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম, মেসেঞ্জার, ইমেইল ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে নারী-পুরুষের যোগাযোগ বেড়েছে।

যদিও অনলাইন যোগাযোগ সরাসরি শারীরিক নির্জনতা নয়, তবুও ইসলাম মানুষের অন্তর ও আচরণের পবিত্রতার প্রতি গুরুত্ব দেয়।

অনলাইনে সতর্ক থাকা উচিত:

  • অপ্রয়োজনীয় ব্যক্তিগত চ্যাট থেকে বিরত থাকা

  • আবেগঘন সম্পর্ক তৈরি না করা

  • ব্যক্তিগত ছবি বা তথ্য আদান-প্রদান না করা

  • দীর্ঘ সময় গোপনে যোগাযোগ না রাখা

কারণ অনেক সময় ভার্চুয়াল সম্পর্ক বাস্তব জীবনে সমস্যার কারণ হতে পারে।


নির্জনবাস থেকে বেঁচে থাকার উপায়

একজন মুসলিম নারী ও পুরুষের উচিত নিজের ঈমান, চরিত্র ও সম্মান রক্ষার জন্য কিছু বিষয় মেনে চলা।

১. আল্লাহর ভয় ও আত্মসচেতনতা বৃদ্ধি করা

মানুষ যখন মনে রাখে যে আল্লাহ সবকিছু দেখছেন, তখন সে নিজের আচরণ নিয়ন্ত্রণ করতে পারে।

২. প্রয়োজনীয় সম্পর্ক বজায় রাখা

প্রয়োজনীয় কাজের ক্ষেত্রে নারী-পুরুষের যোগাযোগ হতে পারে, তবে তা যেন সীমার মধ্যে থাকে।

৩. সন্দেহজনক পরিস্থিতি এড়িয়ে চলা

যে পরিস্থিতি ভবিষ্যতে সমস্যা তৈরি করতে পারে, তা শুরু থেকেই এড়িয়ে চলা উত্তম।

৪. পরিবার ও সমাজের মর্যাদা রক্ষা করা

একজন মানুষের আচরণের প্রভাব শুধু তার নিজের ওপর নয়, বরং তার পরিবার ও সমাজের ওপরও পড়ে।


ইসলামের উদ্দেশ্য: পবিত্র ও নিরাপদ সমাজ গঠন

নারী-পুরুষের নির্জনবাস সম্পর্কে ইসলামের বিধানকে অনেক সময় কঠোর মনে করা হয়। কিন্তু এর পেছনে রয়েছে মানুষের সম্মান, পরিবার ব্যবস্থা এবং সামাজিক নিরাপত্তা রক্ষার উদ্দেশ্য।

ইসলাম নারীকে সম্মান দিয়েছে এবং পুরুষকেও দায়িত্বশীল হতে নির্দেশ দিয়েছে। নারী-পুরুষ উভয়ের জন্যই আত্মসংযম, শালীনতা ও নৈতিকতার শিক্ষা রয়েছে।

ইসলামের দৃষ্টিতে মানুষের প্রকৃত মর্যাদা তার চরিত্র ও তাকওয়ার মধ্যে।

আল্লাহ তাআলা বলেন:

“নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সেই ব্যক্তি অধিক সম্মানিত, যে অধিক তাকওয়াবান।”
(সূরা আল-হুজুরাত: ১৩)


উপসংহার

নারী-পুরুষের নির্জনবাস সম্পর্কে ইসলামের নির্দেশনা মূলত মানুষের চরিত্র, সম্মান ও সামাজিক নিরাপত্তা রক্ষার জন্য। ইসলাম নারী ও পুরুষের প্রয়োজনীয় যোগাযোগকে নিষিদ্ধ করেনি, তবে এমন পরিবেশ থেকে সতর্ক করেছে যেখানে পাপ, সন্দেহ বা অনৈতিকতার সুযোগ তৈরি হতে পারে।

একজন মুসলিমের দায়িত্ব হলো নিজের আচরণে শালীনতা বজায় রাখা, আল্লাহর নির্দেশনা অনুসরণ করা এবং এমন পরিস্থিতি এড়িয়ে চলা যা নিজের বা অন্যের জন্য ক্ষতির কারণ হতে পারে।

বর্তমান আধুনিক সমাজে নারী ও পুরুষের পারস্পরিক যোগাযোগ অপরিহার্য হলেও ইসলামী নীতিমালা অনুসরণ করে তা পরিচালনা করা সম্ভব। প্রয়োজনীয়তা, সম্মান, শালীনতা ও আত্মসংযম— এই চারটি বিষয় মেনে চললে ব্যক্তি ও সমাজ উভয়ই নিরাপদ থাকতে পারে।


সতর্কতা

এই নিবন্ধটি ইসলামী দৃষ্টিভঙ্গি ও সামাজিক নৈতিকতার আলোকে লেখা হয়েছে। এটি কোনো ব্যক্তির মানসিক, শারীরিক বা বৈবাহিক সমস্যার চিকিৎসা বা পেশাগত পরামর্শের বিকল্প নয়। সম্পর্ক, মানসিক চাপ, যৌন স্বাস্থ্য বা দাম্পত্য জীবনের কোনো সমস্যা থাকলে যোগ্য চিকিৎসক, কাউন্সেলর বা সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। নিজের বা অন্যের প্রতি সম্মান, নিরাপত্তা ও দায়িত্বশীল আচরণ সবসময় বজায় রাখা জরুরি।


 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url